ডাকাতির ঘটনায় ধৃত ২ দুষ্কৃতী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 16 April 2018

ডাকাতির ঘটনায় ধৃত ২ দুষ্কৃতী



 জয়ন্ত সাহা, আসানসোলঃ গত ৪ ঠা ফেব্রুয়ারী হীরাপুর থানার ইসমাইলে রেল কর্মীর বাড়ীতে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছিল।আসানসোল ডিভিসনের রেল কর্মী মুকেশ কুমারের সশস্ত্র ডাকাতের দল বাড়ির পেছনোর দরজা দিয়ে ঢুকে সবাইকে একটা ঘরে বন্ধ করে রেখে ছোট বাচ্চার কপালে বন্দুক ঠেকিয়ে সমস্ত গয়না এবং নগদ টাকা ডাকাতি করে নিয়ে যায়।

৫ ই ফেব্রুয়ারী হীরাপুুর থানাতে একটা ডাকাতির মামলা দায়ের করা হয়।পুলিশ সেই ডাকাতির মামলায় দুজনকে গ্রেপ্তার করে,যার মধ্যে একজন রাণীগঞ্জ এবং অপরজন ঝাড়খন্ডের বাসিন্দা বলে জানা গেছে।হীরাপুর থানার পুলিশ আজ আসামীদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে সেদিনকার ঘটনার পুনর্নিমান করেন।

No comments:

Post a Comment

Post Top Ad