মেট্রোয় যান্ত্রিক ত্রুটি, ব্যাহত চলাচল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 16 April 2018

মেট্রোয় যান্ত্রিক ত্রুটি, ব্যাহত চলাচল



   সমস্যা দেখা দিল মেট্রোয়। রবিবার রাতের পর সোমবার দুপুর পৌনে দুটো নাগাদ দমদমগামী মেট্রো খারাপ হয়ে যায়। ঘটনাটি হয় নেতাজি ভবন মেট্রো স্টেশনে। বেশ কিছুক্ষণ মেট্রো চলাচল বন্ধ থাকার পর ট্রেনটিকে কারশেডে নিয়ে যাওয়া হলে স্বাভাবিক হয়  মেট্রো চলাচল।

সোমবার যান্ত্রিক ত্রুটির কথা জানতে পারার পরেই যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। তারপর ট্রেনটিকে নিয়ে যাওয়া হয় কারশেডে। সপ্তাহের প্রথম কাজের দিনে মেট্রো চলাচল ব্যাহত হওয়ায় ক্ষুব্ধ হন যাত্রীরা

  রবিবার  ৯ টা ৫০ মিনিট নাগাদ নেতাজি মেট্রো স্টেশনে ঢোকার আগে আগুন লাগে সুভাষগামী মেট্রোতে। দুটি কামরা স্টেশনের মধ্যে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান দিয়ে নামেন যাত্রীরা। অনেকে আতঙ্কিত হয়ে পড়ে জানলার কাচ ও দরজা ভেঙে নামার চেষ্টা করেন। যদিও শেষ পর্যন্ত কেউ আহত হননি। তবে এর ফলে কবি সুভাষ থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত প্রায় একঘণ্টা মেট্রো চলাচল বন্ধ থাকে। 

No comments:

Post a Comment

Post Top Ad