স্নেহা চক্রবর্তী, বীরভূম: কড়া নিরাপত্তার মধ্যে সাগর ঘোষ মামলায় দোষী সাবস্ত সুব্রত রায় ও ভগিরথ ঘোষের যাবজ্জীবন কারাদন্ড নির্দেশ দিলেন বীরভূম জেলা আদালতের বিচারক পার্থ সারথী সেন। পাশাপাশি তাদের জরিমানার এক লক্ষ টাকা মৃত সাগর ঘোষের স্ত্রী সরস্বতী ঘোষের হাতে দেওয়ার নির্দেশ দেওয়া হয় । প্রায় পাঁচ বছর পর বিচার পেয়ে খুশি মৃত সাগর ঘোষের পরিবার। যদিও কিছুটা আক্ষেপ থেকে গিয়েছে , বাকি ছয় জনও এই সাজা পেলে আরো খুশি হতো বলে পরিবারের দাবি । অপরদিকে সঠিক বিচার হয়নি বলে দাবি করেছেন অভিযুক্ত সুব্রত রায় ও ভগিরথ ঘোষের পরিবার । খুব শীঘ্রই উচ্চ আদালতে যাবার প্রস্তুতি নিচ্ছে অভিযুক্তের পরিবার।
প্রসঙ্গত পারুই থানার বাঁধনব গ্রামে গত ২০১৩ সালের ২১ জুলাই নিজের বাড়িতে গুলি বৃদ্ধ হয় হৃদয় ঘোষের বাবা সাগর ঘোষ । এর পর দিন তার মৃত্যু হয় । এই ঘটনাকে কেন্দ্র করে চলে রাজনৈতিক উত্তেজনা। সাগর ঘোষের খুনের ঘটনায় স্থানীয় তৃনমূল কংগ্রেস নেতা সেখ মোস্তফা সহ বেশ কিছু কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করা হয় । পরবর্তী সময় এই মামলার দায়িত্ব নেয় সিআইডি । যদিও সিবিআই তদন্ত চেয়ে এক সময় সুপ্রিম কোর্টে যায় মৃত সাগর ঘোষের ছেলে হৃদয় ঘোষ ।তবে পরবর্তী সময় সেখান থেকে পিছিয়ে আসে । যে তৃনমূল কংগ্রেসের সঙ্গে তার দ্বন্দ্ব ছিল, বর্তমানে সেই তৃনমূল কংগ্রেসের প্রাথী হয়েছে হৃদয় ঘোষ । যদিও তৃনমূল কংগ্রেসের সঙ্গে থাকলেও বাবার খুনের যে তদন্ত সেই তদন্তে গাফিলতি ছিলো বলে অভিযোগ করেন হৃদয় ঘোষ । কারন তার বাবাকে গুলি করে খুন করা হয়েছিলো । কিন্তু সেই গুলির কিনারা আজও হলো না । সঠিক তদন্ত হলে যে ছ ' জন বেকসুর খালাস হলো তারা হয়তো ছাড়া পেত না বলে মনে করেন । তবে প্রায় পাঁচ বছর পর যে বিচার পেয়েছেন তাতে খুশি মৃত সাগর ঘোষের পরিবার ।


No comments:
Post a Comment