শান্তি নেই: শ্রমিক সংগঠনের পরিবহন দপ্তর অভিযান - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 27 April 2018

শান্তি নেই: শ্রমিক সংগঠনের পরিবহন দপ্তর অভিযান





   

 ১০ দফা দাবি নিয়ে পরিবহন দপ্তর অভিযান শ্রমিক সংগঠনের। এই অভিযানে নেতৃত্ব দেন অনাদি সাহু, শ্যামল চক্রবর্তী, সুভাষ মুখোপাধ্যায় সহ একাধিক নেতা। সুবোধ মল্লিক স্কয়্যার থেকে শুরু হয় মিছিল। পরিবহন দপ্তর যাওয়ার আগেই পুলিশ মিছিল আটক দেয়। পরে পাঁচজনের একটি প্রতিনিধি দল পরিবহন দপ্তরে গিয়ে স্মারকলিপি জমা দেয়।


অনাদি সাহু বলেন, “আমাদের ১০ দফা দাবি পরিবহন শ্রমিকদের জন্য। বিশেষ করে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের আমলে পরিবহন শ্রমিকরা চরম দুঃখকষ্টের মধ্যে রয়েছেন। গত সাত-আট বছর ধরে পেট্রল, ডিজ়েল, কেরোসিন সহ যন্ত্রপাতির দাম বৃদ্ধি পেয়েছে একাধিকবার কিন্তু পরিবহন শ্রমিকদের বেতন ও ভাড়া বৃদ্ধি হয়নি। একাধিকবার এই দাবি রাজ্য সরকারকে জানিয়েও লাভ হয়নি। রাজ্য সরকার তা উপেক্ষা করেছে।”

No comments:

Post a Comment

Post Top Ad