বাংলার নদীপথ ও গাঙ্গেয় ডলফিন দেখার নেশায় গত পাঁচদিন ধরে নদীবক্ষে ঘুরে বেড়াচ্ছেন ফ্রান্সের তিন যুবক।গ্যাবরিয়েল,লুডো,গ্রেগ এই তিন জন বাংলার রূপ,পরিবেশে মুগ্ধ হয়ে মূলতো গাঙ্গেয় ডলফিন দর্শনের নেশায় কলকাতা থেকে সান্ড আপ বোর্ডে গত পাঁচদিন ধরে ঘুরতে ঘুরতে আজ কোলাঘাটে রূপনারায়ন নদের তীরে এসে উপস্থিত হয়। লুডো জানান,মূলতো ফ্রান্সে এই রকম ডলফিন নেই।প্রথমে কোলকাতায় হুগলী নদীতে প্রথম চোখে পড়ে।তারপরই তিন বন্ধুর সিদ্ধান্ত নেই নদী পথে বোর্টে ঘুরেবেড়ানোর।
লুডো আরো জানান,এখনো বাংলায় সাতদিন নদী পথে ঘোরার পরিকল্পনা আছে।নদী পথেই গোপীগঞ্জের পথে রওনা দেন।তবে এদিন তিন ফ্রান্সের পর্যটক কোলাঘাটে ঘন্টাখানেক সাধারন মানুষের সাথে কথাবার্তা ও ভাববিনিময় করেন।ফ্রান্সের আরএক পর্যটক গ্রেগ জানান,গাঙ্গেয় ডলফিন সত্যি খুব সুন্দর।আমাদের হৃদয় ছুঁয়ে যাওয়ার কারনেই আমাদের এই সিদ্ধাম্ত।মূলত কলকাতায় আসাহয়েছিল ভ্রমনের মন।কোলকাতা যেমন আমাদের ভালো লেগেছে তেমনি শশুক বা গাঙ্গেয় ডলফিন দেখতে পাওয়া আমাদের কাছে বাড়তি পাওনা।আমরা ভারতে এখনো দশদিন থাকবো।এরপর আমরা কোলাঘাট, গোপীগঞ্জ হয়ে দীঘা যাপয়ার ইচ্ছেও রয়েছে বলে জানান গ্রেগ।

No comments:
Post a Comment