ভোট বয়কটের ডাক! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 8 April 2018

ভোট বয়কটের ডাক!



নিজস্ব প্রতিবেদনঃ ভোটের মনোনয়ন পত্র জমা পড়ার সাথে সাথে ভোটবয়কটের ডাক দিলো পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের যোগীবেড় গ্রামে।এই যোগীবেড় গ্রাম আয়তনে বড় হওয়ার কারনে দুটি বুথ এই গ্রামে।যোগীবেড় পশ্চিমপাড়া বুথে এলাকার কয়েকটি দাবী দাওয়া নিয়ে বৃহস্পতিবার একাধিক পোস্টার টাঙিয়ে ভোট বয়কটের ডাক দিলেন।স্থানিয় বাসিন্দা মানিক ঘোষ জানান,প্রধানত দুটি কারনে এখানে ভোট বয়কটের ডাক দেওয়া হয়েছে।প্রথমত এলাকায় প্রধানমন্ত্রী সড়ক যোজনার যে রাস্তা এই এলাকা দিয়ে গেছে,তা এক কিলোমিটার এই এলাকায় রীতিমতো বেহাল দশা।রাস্তার অন্যান্য যায়গায় কাজ হলেও যোগীবেড় গ্রামের এই এলাকায় কাজ হয়নি।প্রায়শই দুঃর্ঘটনার শিকার হচ্ছেন সাধারন পথ চলতি মানুষ।এছাড়া এই এলাকায় সৌরচালিত সাবমার্সিবল পাম্প হওয়ার কথা ছিল।ঠিকাদার সংস্থা কাজ কয়েকদিনের মধ্যে হবে বলে প্রতিশ্রুতি দিয়ে গেলেও কাজ হয়নি।এছাড়া এই গ্রামের গৃহবধূ ছবি ঘোষ জানান,এই রাস্তায় প্রতিদিন অজস্র মানুষ যাতায়াত করেন।স্কুলের বাচ্চারা সাইকেলে যাতায়াত করতে গেলে প্রায়ই ছোটখাট দুঃর্ঘটনার কবলে পড়ে।পঞ্চায়েত সদস্য বা প্রশাসন কেউই গুরুত্ব দেননি।অবশ্য এই বিষয়ে বিদায়ী গ্রামসদস্য প্রশান্ত মাইতি বলেন, রাস্তার কাজ জেলাপরিষদের।আমার কোন হাত এখনে নেই।মানুষ ক্ষোভ প্রকাশ করছেন শুনেছি।মিটয়ে নেওয়ার ব্যবস্থা করবো।তবে এই বিষয়ে কোলাঘাট ব্লকের বিডিও তাপস হাজরাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান,আমি কোন মন্তব্য করবো না।তবে বিষয়টি খোঁজখবর নিচ্ছি।

No comments:

Post a Comment

Post Top Ad