শাসকদলের জোরকদমে চলছে ভোট প্রচার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 21 April 2018

শাসকদলের জোরকদমে চলছে ভোট প্রচার



রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র জমার অতিরিক্ত দিনের জন‍্যে বসে না থেকে  বসিরহাটের হাড়োয়া ব্লকের জেলা পরিষদের প্রার্থী সঞ্জয় বিশ্বাস ও  গ্রাম পঞ্চায়েতের মহিলা প্রার্থী পারমিতা রায় জোরকদমে ভোটে প্রচার শুরু করে দিলেন। শুক্রবারের ঘটনার পর বিজেপি ধর্মঘট ডাকলেও সেটাকে উপেক্ষা করে প্রায় করেক হাজার মহিলা ও পুরুষ সমর্থক নিয়ে।

উন্নয়নের পাশাপাশি সম্প্রতি রাজ্যের ঘটে চলা ঘটনার প্রসঙ্গ তুলে সাম্প্রতিক সম্প্রীতির বার্তা দিয়ে এদিনের ভোট প্রচার শুরু করেন। প্রায় তিন হাজার তৃণমূলের কর্মী সমর্থক নিয়ে এদিন ভোট প্রচারের মিছিল হয়। কাহার পাড়া,কালিতলা,স্কুল পাড়া পুকুরিয়ার মোড়,জেলে পাড়া, গোপালপুর বাজার হয়ে প্রায় ১০ কিমি হেটে বাড়ি বাড়ি গিয়ে প্রচার শেষ হয় গোপালপুর হাটখোলায়। জেতার পক্ষে তিনি একশ শতাংশ আশাবাদী।

No comments:

Post a Comment

Post Top Ad