হাড়োয়ার হালদার পাড়ায় বোমে জখম শিশু ও দাদুর পাশে হাড়োয়ার বিধায়ক হাজী শেখ নুরুল ইসলাম ও খাদ্যমন্ত্রী জোতিপ্রিয় মল্লিকের নির্দেশে বিধায়ক , ব্লক সভাপতি সফিক আহমেদ,তৃণমূল প্রার্থী সঞ্জয় বিশ্বাস,পারমিতা রায়ের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বার হয় শুক্রবার বিজেপির ডাকা হরতালকে উপেক্ষা করে। ধিক্যার মিছিল ও প্রতিবাদ সভায় সামিল হয় সাধারণ মানুষ থেকে এলাকার ব্যাবসায়ীরা। আক্রান্ত পরিবারকে আর্থিক সাহায্য দেয়,পরিবারের একজনকে ভবিষ্যতে কর্মসংস্থানের আশ্বাস দেন বিধায়ক। বিধায়কের কাছে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। এই ঘটনার তীব্র প্রতীবাদ ও ধিক্কার জানিয়ছে গোটা গ্রাম।
উল্লেখ্য দাদুর সাথে ফুল তুলতে গিয়ে বোমায় হাত উড়ে যায় চতুর্থ শ্রেণির ছাত্রীর।উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাড়োয়া থানার হালদার পাড়ার ঘটনা।
চতুর্থ শ্রেণীর ছাত্রী পৌলমী হালদার (৮) দাদু হরেকৃষ্ণ দাসের(৬৭) সঙ্গে ফুল তুলতে বেরিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই আনন্দ নিরানন্দে রূপ নিল। বাড়ি থেকে বেরোতেই তার চোখে পড়ে একটি ক্যারিব্যাগ ও তার ভিতরের বলাকৃতির একটি বস্তু। দাদুর অজান্তেই কৌতুহল বসত হাতদেয় ঐ ব্যাগে। কয়েক সেকেন্ডেই বিপত্তি। বিকট আওয়াজে ঘুম ভেঙে গেল প্রতিবেশীদের। ঘটনার কিনারা হতেই তাদের চোখে পড়ল অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে দাদু আর নাতনী। ঘটনায় পৌলোমী তার ডান হাত হারিয়েছে এবং হরেকৃষ্ণ বাবু দুপায়ে গুরুতর চোট পেয়েছেন। তাড়িঘরি হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে পৌলমীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আরজি কর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয় ও হরেকৃষ্ণ দাস হাড়োয়া গ্রামীণ হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন। ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসীরা।

No comments:
Post a Comment