চাঁদনী: বিজেপি ও সিপিএম সহ বিরোধী প্রার্থীদের পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র তোলায় বাধা। লাইনে দাঁড়াতে-ও বাধা। হুমকি ও মারমধর করার-ও অভিযোগ উঠেছে। অভিযোগের তির তৃণমূলের দিকে।সুতাহাটা বিডিও অফিসের ঘটনা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।
বিজেপির তমলুক জেলা সভাপতি প্রদীপ কুমার দাস সহ দলের কয়েক জন নেতা ও কর্মীরা আজ সুতাহাটা বিডিও অফিসে মনোনয়নপত্র তোলার জন্য গেলে তাঁদের আক্রমণ করে মারধর করা হয়েছে। তাঁরা ভীষণ ভাবে আহত হয়েছেন। অভিযোগ, তৃণমূলের অতর্কিত আক্রমনের ফলে তাঁরা আহত হয়েছেন।সকলকে জেলা হাসপাতালে আনা হয়েছে চিকিৎসার জন্য।এই ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মীরা সুতাহাটায় হলদিয়া মেচেদা রাজ্য সড়ক অবরোধ করে।

No comments:
Post a Comment