পুলিশ এসে পা টিপবে!? একি মন্তব্য? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 27 April 2018

পুলিশ এসে পা টিপবে!? একি মন্তব্য?



সাহেব মজুমদার, পশ্চিম মেদিনীপুর: পুলিশ নেতার বাড়ি ঝাড় দেয়, বাজার করে দেয়। “আমরা ক্ষমতায় এলে পুলিশ এসে পা টিপবে।” ঝাড়গ্রামের সাঁওতালডিহিতে পঞ্চায়েত ভোটের প্রচারে এসে এই মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেইসঙ্গে তিনি স্পষ্ট করে দেন, পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপর্বে বিজেপি কর্মীরাও তৃণমূলকে মারতে পিছপা হননি।

শুক্রবার সভার শুরুতে দিলীপবাবু বলেন, “প্রথম পর্বে দলীয় কর্মীরা আমাকে বলছিল, তৃণমূল নমিনেশন করতে দিচ্ছে না। কি করব ? আমি বলেছি, কি করব পরের কথা। আগে ওদের জবাব দাও। মনোনয়নের এখনও সাতদিন বাকি আছে। আপনারা জানেন এরপর আমরা জেলায় জেলায় জবাব দিতে শুরু করি। এমন মার মারি যে ওরা ঘর থেকে বেরোয়নি। আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন বিরোধী শূন্য পঞ্চায়েত করতে হবে। পঞ্চায়েতে আমরা ৩৮ হাজার নমিনেশন করেছি। কয়েকটি জেলায় পুলিশ, ক্যাডার, লিডার, গুন্ডা মিলে মারপিট করেছে। আমরা পুলিশের সঙ্গে তো আর মারপিট করতে পারি না। ওরা চাকরি করে। সরকারি কর্মচারী। কাল আমরা জিতে গেলে আমাদের পা টিপবে। ঘর ঝাঁট দিয়ে যাবে। পুলিশের কাজই হল নেতার ঘর ঝাঁট দেওয়া, বাজার করে দেওয়া, ছেলেপুলেদের স্কুলে পৌঁছে দেওয়া। আজ পশ্চিমবাংলার পুলিশ নেতার বাড়ির ঝিয়ের কাজ করে। তারা কি আমাদের কথা শুনবে ?”



দিলীপবাবু আরও বলেন, “যখন আমরা ক্ষমতায় আসব তখন আমাদের কথা শুনবে। আমরা যা বলব তাই করবে। যদি বলি ওই ব্যাটাকে ধরে নিয়ে আয়, আসবে। ওকে দু’ঘা মার, মারবে। ওকে চারদিন থানায় রেখে দে, রাখবে। আমরা পুলিশকে বলি, তোমরা আমাদের মারছ। তৃণমূল তোমাদের মারছে। সময় এলে সব বিচার হবে।” সেইসঙ্গে তৃণমূলকে আক্রমণ করে তিনি বলেন, “ওরা ভেবেছিল কেউ নমিনেশন করতে পারবে না। তাই ভোটও হবে না। কিন্তু, বিজেপিএসে গেছে। আমরা নমিনেশনও করেছি। সুপ্রিমকোর্ট, হাইকোর্টে জিতেছি। আর ভোটেও জিতব। সব জায়গায় ওদের হারাব।”

No comments:

Post a Comment

Post Top Ad