বসিরহাটে বিজেপির প্রতিবাদ সভা, কিন্তু কেন? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 27 April 2018

বসিরহাটে বিজেপির প্রতিবাদ সভা, কিন্তু কেন?




অরিন্দম হরি : সারা রাজ্যে বিজেপি আক্রান্ত, বাদ যায়নি বসিরহাট আর তাই এই দাবিতে স্বরব হয় যে, রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি বিভিন্নভাবে শাসকদল তৃণমূলের হাতে নির্যাতিত হচ্ছে।  আর তারই প্রতিবাদে এদিন শুক্রবার বসিরহাটের ইটিন্ডা রোডে টাউন হল থেকে বোটঘাট পর্যন্ত বিক্ষোভ পদযাত্রার আয়োজন করা বিজেপি বসিরহাট সাংগাঠনিক জেলার সভাপতি হাজারীলাল সরকারের নেতৃত্বে ।
      বসিরহাট সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপির কর্মীরা এবং পঞ্চায়েত ভোটের পদপ্রার্থীরা নানাভাবে আক্রান্ত হচ্ছে, তারই প্রতিবাদে এদিনের এই প্রতিবাদ সভা ও বিক্ষোভ কর কর্মসূচী । এদিন তারা বোটঘাটে বসিরহাট ব্রিজের মুখে এক ঘন্টা পথ অবরোধ করে ফলে বিপাকে পড়তে হয় পথচারীদের । বসিরহাট থানার পুলিশ এসে অবরোধ তুলে দিলে যানচলাচল স্বাভাবিক হতে শুরু করে । মূলতঃ রাজ্যে পঞ্চায়েত  ভোটকে কেন্দ্র করে যেসব অশান্ত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এর জন্য তারা রাজ্য সরকারকেই দায়ী করছেন ।

No comments:

Post a Comment

Post Top Ad