আসানসোলঃ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত কুলটি ট্রাফিকের পক্ষ থেকে বাংলা বছরের নতুন দিনটিকে সেফ ড্রাইভ সেভ লাইফের লক্ষে উদযাপন করা হয়৷মূলত এদিন পথে ট্রাফিকের সুরক্ষা সম্বলিত নির্দেশিকা পালন করে যান-বাহন চালাতে অভ্যস্ত ছিলেন যারা,তাদের মিষ্টিমুখ করিয়ে অভিনন্দিত করা হয়৷
একই সাথে কুলটি ট্রাফিকের পক্ষ থেকে জানানো হয় দূর্ঘটনাকে জিরো শতাংশে নামিয়ে আনাই তাদের লক্ষ৷এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলটি ট্রাফিকের পক্ষ থেকে প্রবীর পাল ও অন্যান্য আধিকারিকেরা৷


No comments:
Post a Comment