নিজস্ব প্রতিনিধি, চন্দননগর: রামনবমীতে অস্ত্র কেন ব্যবহার করা হয়েছে? প্রতিবাদী আগুন চন্দননগরে। বৃহস্পতিবার চন্দননগরে রাস্তার মোড়ে মোড়ে জ্বলছে আগুন। কালো ধোঁয়ায় ঢেকেছ রাস্তা ঘাট। বিক্ষোভ অবরোধে বিপর্যস্ত পথ নিরাপত্তা।
জানা গিয়েছে, বিজেপির রাজ্য সভাপতিকে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। বুধবার গভীর রাতে গ্রেফতার করে রাজ্য সভাপতির নাম স্বপন পাল সহ জনা ৩৫ রাম নবমীর মিছিলে থাকা গেরুয়া কর্মীদের ।
বিজেপির অভিযোগ, রাম নবমীর মিছিলে অস্ত্র হাতে থাকার অভিযোগে বিরাট পুলিশ বাহিনী ওয়ারেন্ট ছাড়াই জোর করে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যান বলে অভিযোগ। বিজেপি নেতা রাহুল সিনহা বলেন,রামের নাম টিনের তলোয়ার নিয়ে মিছিল করলে গ্রেফতার করা হচ্ছে। অথচ, মমতার নামে বোমা গুলির লড়াই করলে ছাড় মেলে। চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অজয় কুমার জানিয়েছেন, রাম নবমীর মিছিলে অস্ত্র রাখার তথ্য প্রমাণের ভিত্তিতে ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার রাতে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ বিজেপির নেতা কর্মীদের গ্রেফতারের পর বৃহস্পতিবার দুপুরের পর উত্তপ্ত হয়ে ওঠে চন্দননগর। পুলিশ সুত্রের খবর, বিজেপির কর্মীদের সাথে সাধারণ মানুষ ও বিক্ষোভে সামিল হয়ে বেশ কয়েকটি রাস্তার মোড়ে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয়। চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অজয় কুমার জানিয়েছেন, কিছু মানুষ টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছিল। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে হটিয়ে দেয়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।
সূত্র: প্রেসকার্ড



No comments:
Post a Comment