বাঁধা চরমে: মনোনয়ন পত্র নিয়ে আক্রান্ত সাংবাদিক সহ বিরোধীরা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 5 April 2018

বাঁধা চরমে: মনোনয়ন পত্র নিয়ে আক্রান্ত সাংবাদিক সহ বিরোধীরা




মনোনয়ন পত্র তোলাকে কেন্দ্র করে একের পর এক হামলা বিভিন্ন রাজনৈতিক দলের। তবে দ্বিতীয় দিন এই ঝামেলার শিকার দেশের চতুর্থ গনতন্ত্র অর্থাৎ সংবাদ মাধ্যম। তৃণমূলের হামলায় আক্রান্ত হলেন কংগ্রেস কর্মীরা।আর তার ছবি করতে গিয়ে শাসক দলের হামলায় আক্রান্ত হল বেশ কিছু সাংবাদিক।

বৃহস্পতিবার সকালে  পোলবা থানার বিডিও অফিসের কাছে  আক্রান্ত  সাংবাদিকরা হলেন সৈকত বিশ্বাস, পলাশ চক্রবর্তী ও আশিক ইনসান।

স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, এদিন কংগ্রেসের নেতা কর্মীরা মনোনয়ন পত্র তুলতে যাচ্ছিলেন পোলবার বিডিও অফিসে। সেই সময়ে শাসক দলের আশ্রিত গুন্ডারা তাদের উপর আক্রমন করে বলে অভিযোগ । তাদের আরও অভিযোগ, মাটিতে ফেলে তাদের মারধর করে। ঠিক সেই সময়  সাংবাদিকরা সেই ছবি তুলতে গেলে তাদেরও বেধড়ক মারধর করা হয়।

No comments:

Post a Comment

Post Top Ad