মন্দিরের পাশে শুয়োরের খাটাল,মন্দির লাগোয়া জরাজীর্ন পুকুর তারই মাঝে চলছে পূজা।এই ধরনের দূর্লভ ছবি দেখা গেল জলপাইগুড়ি পুরসভার বারো নম্বর ওয়ার্ডের অন্তর্গত জয়ন্তী পাড়ার জলপাইগুড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পাশে শ্রী শ্রী নৃসিংহ গোপাল মন্দিরের নরসিংহ পূজায়।ভক্তরা মুখে রুমাল দিয়েই দূর্গন্ধ সহ্য করে পূজা দেখছেন ।অবশ্য রোজই এই ধরনের দূর্গন্ধ সহ্য করতে হয় তাদের।
জলপাইগুড়ি জেলার একমাত্র শ্রী শ্রী নৃসিংহ দেবতার মূর্তি দিয়ে পুজা হয় এখানেই।আজ থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাট বছর আগে মহমায়া মুখার্জী এই দেবতার পূজা করেছিলেন, তার মূত্যর পর জরাজীর্ণ অবস্থায় পড়েছিল ,তার পর থেকেই যতীন্দ্রনাথ দাস এখানকার দায়িত্ব নিয়ে এই মন্দিরটি চালান।ভক্তদের সংখ্যা খুবই কম হওয়ার পাশাপাশি মন্দিরের উন্নতির জন্য কেউ এগিয়ে আসেনি ,তাই অবহেলায় পড়ে আশে এই মন্দির।তার মধ্যে নোংরা পুকুরের দুর্গন্ধ ও শুয়োরের খাটালের জন্য আরও খারাপ অবস্থায় পড়ে আছে এখানকার এই নৃসিংহ মন্দির।পুরোহিত যতীন্দ্রনাথ দাস জানান বার বার সবাইকে বলেও কোন ফল হয় নাই।
সূত্র: প্রেসকার্ড নিউজ

No comments:
Post a Comment