কংগ্রেস কানে বিড়ি রেখে তিনবার টানত, কিন্ত এখন বড় বড় সিগারেট টানছে। সাইকেল চড়ত এখন বড় বড় গাড়ি চড়ে বেড়ান। কংগ্রেস, সিপিএমকে এইভাবেই কটাক্ষ করতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যখন তিনি ক্ষমতায় আসেননি। তবে আজ আর কিন্ত তা বলে না কারণ হার্মাদবাহিনী ৩৪ বছরে যা কামায়নি তা শাসকদলরা ৭-৮ বছরে তা কামিয়ে নিয়েছে। পকেট ফাঁকা করে দিয়েছে গরীব মানুষের। গেরুয়া শিবিরের ভোট প্রচারে এসে এমনটাই জানালেন বিজেপি দাপুটে অভিনেতা তথা নেতা জয় বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের তখনকার কথা শুনে তিনিও তাঁর দলে যোগ দিয়েছিলেন, কিন্ত পরে তাঁর বহুমুখী রুপ দেখে দল পরিবর্তন করতে বাধ্য হন।
পাশাপাশি সোমবার জয় পঞ্চায়েত নির্বাচনে দাঁড়ানো মহিলা প্রার্থীদের নিয়ে সকলকে আবেদন করেন, তাদের যেন ভোট দিয়ে জেতানো হয়। তিনি আরও বলেন, তাঁর দলের কেউ যদি মানুষকে ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা না করে তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। কারণ বিবেকানন্দের কথা অনুযায়ী, 'জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ইশ্বর'। জয়ের দাবী, যে মানুষ ভগবান ভগবান করে, হাজার বার প্রণাম করে কিন্ত মানুষকে ভক্তি, শ্রদ্ধা করে না তাদের ভগবানের আশীর্বাদ লাভ করা সম্ভব হয় না। তারা স্বর্গবাসী হন না।
জয় বলেন, গ্রামবাংলা হল পশ্চিমবঙ্গের মেরুদন্ড, ফলে পঞ্চায়েত নির্বাচন হল মেরুদন্ড। মেরুদন্ড সোজা না থাকলে, দাঁড়ানো সম্ভব নয়। ফলে গাঁয়ের ছেলের হিরুর অনুরোধ, একবার বিজেপিকে সুযোগ দেওয়া হয়, যেন আর সন্ত্রাস, বোমাবাজি, মারামারি না হয়। তাঁর সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের ভালো যোগাযোগ রয়েছে তাঁদের কথা অনুসারে পঞ্চায়েত নির্বাচন দেখাশোনা করছেন তিনি। ভোটে জিতলে ভালো সুযোগ পাবে গ্রাম বাংলার লোকেরা।

No comments:
Post a Comment