লরি, মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ, জখম চার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 21 April 2018

লরি, মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ, জখম চার



সাহেব মজুমদার, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার ৫নং রাজ্য সড়কের গড়শালবনী পেট্রোলপাম্পের সামনে মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ গুরুতর জখম ১ মহিলা সহ চার জন । স্থানীয় সূত্রে খবর, একটি মোটর সাইকেলে বাবা ,ছেলে ও শালী ঝাড়গ্রাম থেকে বেলেবেড়া থানার আসনবনী গ্রামের বাড়ি   যাচ্ছিল ।

মোটরসাইকেলটি হঠাৎ শালবনীর  ডানদিকে পেট্রোলপাম্পে তেল নিতে ঢুকতে গেলে উল্টো দিক থেকে আসা একটি লরি মুখোমুখি ধাক্কা মেরে নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছে গিয়ে ধাক্কা মারে  । লরির চালক সহ মোট চারজন গুরুতর যখম। চার জনের অবস্থা আশঙ্কা জনক । তাদের চিকিৎসা চলছে জেলা হাসপাতালে। মোটরবাইকের তিনজন ঝাড়গ্রাম জেলাশহরে নুনগেরিয়া তে বাড়ি। জানা গিয়েছে, মোটর বাইকে ছিলেন মাখন লাল মান্ডি বাবা ৬৫, রাজেন্দ্র প্রসাদ মান্ডি  ছেলে ৩০ লক্ষীরানি মান্ডি মাসী ২৫, লরির চালক জহরলাল যাদব, বয়স ৬০। জেলা হাসপাতালে আশঙ্কা জনক অবস্থায় আছে ।

No comments:

Post a Comment

Post Top Ad