মৃন্ময় নস্করঃ সাপের কামড়ে মৃত্যুহীন ব্লক হিসাবে ক্যানিং ১নং ব্লককে ঘোষনা হয়েছিল গত কয়েক মাস আগে। তবে মানুষের যে সচেতন ফেরেনি তার উদাহরন গত কয়েক দিন আগে দুই জনকে সাপে কামড়ায় তারা এখনও ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি আশংকাজনক অবস্থায়।তারা যখন ক্যানিং মহকুমা হাসপাতালে আসে তখন তাদের অবস্থাটা এতটাই খারাপ যে বাঁচার পরিস্থিতি প্রায় ছিল না।সেই অবস্থা থেকে ক্যানিং মহকুমা হাসপাতালের সাপ বিশেষজ্ঞ ডাঃ সমরেন্দ্র নাথ রায়, ডাঃ হাবিবুল্লা হালদার ও হাসপাতালের নার্সদের অক্লান্ত চেষ্টায় তারা এখন বিপদ মুক্ত।
মানুষের যে সচেতন ফেরেনি তার আবার প্রমান পাওয়া গেল এই দুজনের মধ্যে।ডাঃ সমরেন্দ্র নাথ রায় জানান মনে হয় এরা কোনও গুনিন ওঝা করেছে,যদি ঠিক সময় ক্যানিং আনতো তা হলে এত সমস্যায় পড়তে হত না।
তাই আজ প্রায় হাজার খানিক রুগী ও তার পরিবারের সামনে ক্যানিং মহকুমা হাসপাতালে আউট ডোরে সাপ নিয়ে সচেতন করা হয় ও তাদের বোঝানো হয় সাপে কামড়ালে সোজা হাসপাতালে।


No comments:
Post a Comment