শ্মশানকালীতে বোমা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 25 April 2018

শ্মশানকালীতে বোমা



 স্নেহা চক্রবর্তী,বীরভূমঃবুধবার বোমাতঙ্ক ঘিরে চাঞ্চল্য  ছড়াল বীরভূমের দুবরাজপুর থানার শ্মশান কালী এলাকায় ।স্থানীয় সূত্রের খবর,বিজেপি দলীয় কার্যালয়ের পাশে একটি বোমা এবং কিছু দূরে আরো একটি বোমার মতো বিস্ফোরক  দেখতে পায় এলাকার লোক । এর পরেই পুলিশ কে খবর দেওয়া হলে দুবরাজপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে  ওই বিস্ফোরক উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরীক্ষা করে দেখার পর ওটা বোমা নয়, বাজী বলে দাবি করে দুবরাজপুর থানার পুলিশ । বিজেপি দলীয় কার্যালয়ের পাশে এই জাতীয় বাজী কি করে এলো তার তদন্ত করছেন পুলিশ ।

স্থানীয় বিজেপি নেতৃত্ব অভিযোগ করেন  বিজেপিকে বদনাম করার জন্য দলীয় কার্যালয়ের পাশে কখনো বোমা কখনো বাজি রেখে যাচ্ছে শাসক দলের আশ্রিত দুস্কৃতিরা।

No comments:

Post a Comment

Post Top Ad