সোনাদোকানে চুরির অপরাধে ২বৎসরের শিশু সহ মা গ্রেফতার।
ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমার মধ্যম বাজারে। মঙ্গলবার বেলা ২টার সময় দোকানে তালা না দিয়ে কিছুটা দুরে ভাত খাচ্ছিল দোকানের মালিক।সেই সুযোগে ডলি ঘোষ(২৬) শিশু টিকে কোলে নিয়ে দোকানে ঢোকে। কেউ না থাকার সুযোগ নিয়ে প্রায় আড়াই লক্ষ টাকার গহনা নিয়ে চম্পট দেয়।দোকান মালিক ফিরে এসে দোকান খোলা দেখে চিৎকার করতে থাকে। স্হানীয় লোকজন এসে সিসিটিভির ফুটেজ দেখে মেয়েটিকে চিহ্নিতকরে। অভিযোগ জানানোর পর কাকদ্বীপ থানার পুলিশ তদন্তে নামে । মেয়েটির ছবি বিভিন্ন জায়গায় পোষ্ট করা হয় । পরিশেষে কাকদ্বীপ বাসস্টান্ড থেকে ষ্টাটারের হাতে ধরাপড়ে।বুধবার তাকে কাকদ্বীপ কোর্টে তোলা হবে ।

No comments:
Post a Comment