স্নেহা চক্রবর্তী, বীরভূমঃ বোমা বিস্ফোরনে আহত মা, ছেলে।আশঙ্কাজনক অবস্থায় মা ও ছেলেকে রামপুরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনাটি ঘটেছে মল্লারপুর থানার রুকুনপুর গ্রামে।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রুকুনপুর গ্রামের রাবিনা বিবি রবিবার সকালে চা করতে উনুন জ্বালাতে যায়।সেই সময় সেই উনুন থেকে বিস্ফোরণ ঘটে।এই ঘটনায় গুরুতর জখম হয় রাবিনা বিবি ও তার ছেলে।ঘটনায় আতঙ্কিত হয়ে পরে পরিবার ও স্থানীয় প্রতিবেশীরা।সাতসকালে এই ধরনের আওযাজে আতঙ্কিত গোটা এলাকায়।পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে রামপুরহাট জেলা হাসপাতালে ভর্তি করেন।স্থানীয়দের অনুমান পঞ্চায়েত নির্বাচনের জন্য জেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাস চলছে।সন্ত্রাস করার লক্ষে দুষ্কৃতিরা হয়তো উনুনের মধ্যে বোমা মজুত করে রেখেছিল।পাশাপাশি এমনও অভিযোগ উঠছে রাবিনা বিবির পরিবার কংগ্রেস সমর্থক।তাদের মধ্যে থেকে কেউ যেন কংগ্রেস প্রাথী না হতে পারে তার জন্য শাসক দলের দুষ্কৃতিরা বোমা রেখে গিয়েছিলো বলে অনুমান।যদিও মল্লারপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

No comments:
Post a Comment