সন্তানের জন্য সুস্থ ব্রা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 25 April 2018

সন্তানের জন্য সুস্থ ব্রা!



   ব্রা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর উপর স্তনের আকৃতি ও নিরাপত্তা নির্ভর করে। সঠিক সময় ব্রা না পরালে স্তন ঝুলেও যেতে পারে। কিন্তু, অনেক সময় অভিভাবকরা বুঝতে পারেন না যে সন্তানকে ব্রা পরানোর সঠিক সময় কোনটা। অনেকে আবার খুব একটা গুরুত্বও দেন না। তাঁরা একটা বয়সের পর সন্তানকে ব্রা কিনে দেন। এটা একেবারেই ঠিক না।


সবার শারীরিক গঠন একইরকম হয় না। কারও শরীর আগেই ডেভেলপ করে, আবার কারও অনেক পরে। তার মানে এই নয় যে একটা নির্দিষ্ট বয়সেই তাকে ব্রা কিনে দিতে হবে।


তাহলে কখন ব্রা কিনে দেবেন সন্তানকে ?

এটা অবশ্য সন্তানের শরীরের উপরই নির্ভর করছে। স্তন ডেভেলপ করার প্রথম লক্ষণ হল ব্যথা হওয়া। ওই সময় একটু বেশি খেয়াল রাখতে হয়। কোনওভাবে ওই সময় স্তনে লেগে গেলে ভীষণ ব্যথা হয়। সেই সময় থেকেই একটু একটু করে স্তন বৃন্ত ডেভেলপ করতে শুরু করে। ওই সময়তেই সন্তানকে ব্রা কিনে দিন। কারণ তখন থেকেই স্তনের আকৃতি ঠিক হতে শুরু করে।

কেমন ব্রা কিনবেন ?

প্রথবার সন্তানকে স্পোর্টস ব্রা কিনে দিতে পারেন। এই ব্রা যেহেতু খুব একটা টাইট হয় না তাই এটি বাচ্চাদের জন্য খুবই ভালো। তবে এই সময় স্তন বৃন্ত নিয়ে খুব বেশি চিন্তিত থাকে বাচ্চারা। স্তনের পাশাপাশি বৃন্তও ডেভেলপ করতে শুরু করে। আর তা অনেক সময় জামার উপর দিয়ে ফুটে ওঠে। বিষয়টি অত্যন্ত দৃষ্টিকটু। তাই স্পোর্টস ব্রায়ের পাশাপাশি হালকা প্যাডেড ব্রাও দিতে পারেন। এতে শার্টের উপর বৃন্ত ফুটে উঠবে না। আর স্তনের নিরাপত্তাও বাড়বে। তবে প্যাড দিলেও খুব ভারী প্যাডেড ব্রা কিনবেন না। বাচ্চা যেহেতু বিষয় প্রথমবার পরছে তার আরামের বিষয়টিও মাথায় রাখতে হবে।

এছাড়া ব্রা কেনার সময় স্ট্র্যাপও দেখে নিন। স্ট্র্যাপ নিয়ে অনেক সময় সমস্যা দেখা যায়। কয়েকটা ব্রায়ের স্ট্র্যাপ একটু বেশি বড় হয়।

কোথা থেকে কিনবেন ?

যেখান থেকে খুশি কিনতে পারেন। তবে প্রথমবার মল থেকে কিনতে যাবেন না। ওখানে অনেক মানুষ থাকে। ফলে বাচ্চার ব্রা কিনতে লজ্জা করতেই পারে। তাই প্রথমবার আপনার পাড়ার কোনও পরিচিত দোকান থেকে কিনুন। তবে অবশ্যই সঠিক ব্র্যান্ড বেছে নেবেন। পোশাক অনেক সময় যা খুশি তাই পরলেও হয়ে যায়। কিন্তু, অন্তর্বাসের ক্ষেত্রে বিষয়টা একেবারেই আলাদা। আর বাচ্চার জন্য প্রথমবার যেহেতু কিনছেন তাই এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবেন। এছাড়া সুতি বা গেঞ্জি কাপড়ের ব্রা কিনুন। সিন্থেটিক ব্রা অনেক সময় দেখতে খুব ভালো হয়। কিন্তু, তার থেকে শরীরে অনেকরকম সমস্যা দেখা দিতে পারে। তাই সিন্থেটিক ব্রা যতটা পারেন এড়িয়ে যান। 

No comments:

Post a Comment

Post Top Ad