আজ মর্নিং তো কাল নাইট শিফট। এই করে করেই দিন কেটে যাচ্ছে। আর কর্পোরেট অফিসে যাঁরা চাকরি করেন তাঁদের কাছে এই বিষয়টি একেবারেই জলভাত। শিফট যাই হোক অফিসে যখন যেতেই হবে তখন আর এই বিষয়গুলি নিয়ে খুব একটা চিন্তাভাবনা করেন না তাঁরা। তবে সমীক্ষা বলছে বেশি পরিমাণে নাইট শিফট করার ফলে মহিলাদের ব্রেস্ট ক্যানসার হওয়ার আশঙ্কা আরও বাড়ছে।
একটি জার্নালে এই সংক্রান্ত একটি সমীক্ষা প্রকাশিত হয়। সেখানে বলা হয়, যে সব মহিলারা ধূমপান করেন ও এমন জায়গাতে বসবাস করেন যেখানে রাতে আউটডোর লাইটের সংখ্যা অনেক বেশি, তাঁরাই সবথেকে বেশি ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হন।
মেলাটনিন হরমোন ব্রেস্টে হওয়া টিউমারের পরিমাণ কমাতে সাহায্য করে। যা ক্যানসার প্রতিরোধে সক্ষম। কিন্তু, কৃত্রিম আলোর রোশনাই সেই হরমোন নিঃসরণের পরিমাণ অনেক কমিয়ে দেয়। এছাড়া মাত্রাতিরিক্ত আলোর রোশনাই আমাদের শরীরের স্বাভাবিক ছন্দে বিঘ্ন ঘটায়। যার ফলে আমাদের ঘুম পেতে অনেক দেরি হয়। ঘুম পেলেও আমরা সহজে ঘুমাতে পারি না। আর এসব কারণেই ব্রেস্ট ক্যানসারের মাত্রা অনেক বেড়ে যায়।
একইভাবে নাইট শিফট করার ফলে সারাক্ষণ কম্পিউটারের সামনে বসে থাকতে হয়। তাছাড়া অফিসের কৃত্রিম আলো ও রাস্তার আলো সব কিছু মিলিয়ে মিশিয়েই তাঁদের শরীরে ঢোকে। আর সকালে যতখুশি ঘুমান না কেন, রাতের ঘুম অত্যন্ত প্রয়োজনীয়। রাতের ঘুম যদি ঠিক করে না হয় তাহলে শরীরে নানারকম সমস্যা দেখা যায়। যার ফলে ব্রেস্ট ক্যানসার হওয়ার সম্ভবনাও অনেক বেড়ে যায়।

No comments:
Post a Comment