সাহেব মজুমদার, পশ্চিম মেদিনীপুর: আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিজেপির অপপ্রচারের বিরুদ্ধে গোয়ালতোড়ে তৃণমূলের মহা মিছিল। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় সরকারের জন বিরোধী নীতি ও বিজেপি সহ বিরোধী দল গুলির কুৎসা ও অপপ্রচারের অভিযোগ তুলে গোয়ালতোড় ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ে একটি মহামিছিল অনুষ্ঠিত হল।
এই মিছিলে হাজির ছিলেন শালবনীর বিধায়ক শ্রীকান্ত মাহাত , ব্লক নেতা চন্দন সাহা, কাবেরি চ্যাটার্জী প্রমুখ। গোয়ালতোড় কোল্ড স্টোরে এই মিছিল শুরু হয়ে পুরো গোয়ালতোড় শহর প্রদক্ষিন করে সনকা স্টেডিয়ামের সামনে একটি পথ সভার আয়োজন করা হয়। তীব্র রোদকে উপেক্ষা করে প্রায় হাজার দশেক তৃণমূল কর্মী সমর্থক এই মিছিলে অংশ নেই।

No comments:
Post a Comment