চাঁদনী, পটাশপুর: জঙ্গলের মধ্যদিয়ে অগ্নিদগ্ধ গৃহবধূর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রবিবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর -২ ব্লকের পরিহারপুরে। মৃত মহিলার নাম মায়া মন্ডল (৪৫)। মৃতদেহের পাশ থেকে কেরোসিন তেলের বোতল উদ্ধার হয়েছে।
স্থানিয় সূত্রে জানাগিয়েছে, স্বামী চন্দন মন্ডল কাজের সূত্রে দিঘায় থাকতেন। মায়ার বাপের বাড়ি শশুরবাড়ির পাশের গ্রামে। কয়েকদিন ধরে বাপের বাড়িতে ছিল মায়া। আজ সকালে বাপের বাড়ির কিছুটা দূরে অগ্নিদগ্ধ অবস্থায় তার দেহ উদ্ধার হয়। পুলিশকে খবর দিলে পুলিশ দেহটি উদ্ধার করে। তবে খুন নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। মায়ার বিয়ের দীর্ঘদিন কেটে গেলেও তাদের কোন সন্তান হয়নি, পাশাপশি মায়ার বাপের বাড়ির সম্পত্তি নিয়ে বেশ কয়েকদিন ধরে সমস্যা তৈরি হয়েছিল। দুটি ঘটনাকে সামনে রেখে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে ঘটনায় কোনো অভিযোগ দায়ের হয়নি।

No comments:
Post a Comment