আসানসোলঃ—রানিগঞ্জ ও আসানসোল শিল্পাঞ্চলে সকাল থেকেই প্রভাত ফেরি ও নাচে গান আবৃত্তি এবং শোভাযাত্রার মাধ্যমে বর্ষবরণ শুরু হয়েছে৷এদিন সকালে আসানসোলের রবীন্দ্রভবন প্রাঙ্গনে স্থানীয় লেখক কবি ও সাহিত্যকর্মীরা সমবেত ভাবে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে৷যেখানে স্থানিয় কলা কুশলিরা যেমন নাচে গানে অংশগ্রহন করে,তেমনই স্থানীয় কবিরা তাদের স্বরচিত কবিতা পাঠ করেণ৷
অন্যদিকে রানীগঞ্জের করনেশন ভবন থেকে ছাত্রছাত্রী ও বুদ্ধিজীবি মহল ও নাগরিক বৃন্দের পক্ষ থেকে নাচ-গানের মাধ্যমে এক বর্ণময় শোভাযাত্রা বের করা হয়৷বর্ষবরণের অনুষ্ঠানে স্বাগত ১৪২৫ উপলক্ষে রয়েছে মিষ্টিমুখের আয়োজন।



No comments:
Post a Comment