দম্পতি খুনে উত্তপ্ত বলাগড় - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 22 April 2018

দম্পতি খুনে উত্তপ্ত বলাগড়



বাড়ির জমি সংক্রান্ত বিবাদের জেরে স্বামী স্ত্রী খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল বলাগড়ের সোমরা পশ্চিমপাড়া এলাকা।রবিবার সকালে এসটিকেকে রোড অবরোধ করার পাশাপাশি অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দিল উত্তেজিত জনতা। মৃত ওই স্বামী স্ত্রীর নাম সুনীল দেবনাথ ও পুষ্পা দেবনাথ। অভিযোগ বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরেই দেবনাথ পরিবারের সাথে বচসা ছিল প্রতিবেশী সরকার পরিবারের। বৃহস্পতিবার রাতে সেই বচসাই চরম পর্যায়ে পৌঁছায় । অভিযোগ প্রতিবেশী জগন্নাথ সরকার কুড়ুল দিয়ে আঘাত করে পুষ্পা দেবনাথকে। স্ত্রীকে বাঁচাতে গিয়ে জখম হন সুনীল দেবনাথও। দুজনেই ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। সেখানে পড়ে থাকা অবস্থাতেই মৃত্যু হয় পুষ্পা দেবীর। আর রবিবার  সকালে কলকাতায় মারা যান সুনীলবাবু। প্রসঙ্গত ঘটনার পর থেকেই পলাতক রয়েছে গোটা সরকার পরিবার। সুনীলবাবুর মারা যাওয়ার খবর এলাকায় আসতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকাবাসী। সকাল আটটা নাগাদ এসটিকেকে রোড অবরোধ করে তারা । এরপর আগুন ধরিয়ে দেওয়া হয় জগন্নাথ সরকারের বাড়িতে।

No comments:

Post a Comment

Post Top Ad