রাজ্যে শান্তি,সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষার দাবীতে বৃহস্পতিবার দার্জিলিং জেলা বামফ্রন্টের পক্ষ থেকে শিলিগুড়িতে মহামিছিল বের করা হল।মিছিলটি শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে হিলকার্ট রোড সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে।মিছিলে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র অশোক ভট্টাচার্য এবং দার্জিলিং জেলা বামফ্রন্টের সম্পাদক জিবেশ সরকার সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।
এদিন দার্জিলিং জেলা বামফ্রন্টের সম্পাদক জিবেশ সরকার বলেন,পঞ্চায়েত ভোটের আগে যে প্রকার অশান্তির সৃষ্টি হয়েছে সে কথা মাথায় রেখেই রাজ্যে শান্তি,সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষার দাবীতে এদিন শহরে এই মিছিল বের করা হয়েছে।এছাড়াও আমরা শুক্রবার ৬ ঘন্টার বাংলা বনধের ডাকও দেওয়া হয়েছে।

No comments:
Post a Comment