স্বর্ণ ব্যবসায়ীর থেকে ব্যাগ ছিনতাই! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 12 April 2018

স্বর্ণ ব্যবসায়ীর থেকে ব্যাগ ছিনতাই!



মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: বাইকে ধাক্কা মেরে ফেলে দিয়ে স্বর্ণ ব্যাবসায়ীর ব্যাগ ছিনতাই করল দুষ্কৃতীরা। বুধবার রাত ১১ টা নাগাদ সোনারপুরের হরিতকিতলার ঘটনা। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আহত হন ওই স্বর্ণ ব্যবসায়ী। নাম সঞ্জিত চ্যাটার্জী। নগদ টাকা এবং কিছু সোনার গয়না ও দোকানের চাবি খোয়া গেছে বলে অভিযোগ।

 স্থানীয়রা জানান, সোনারপুর বাজারে নিউ চ্যাটার্জী জুয়েলার্স নামের একটি সোনার দোকান রয়েছে সঞ্জিত বাবুর। তিনি রাত ১১ টায় সেই দোকান বন্ধ করে বৈকন্ঠপুরে তাঁর বাড়িতে ফিরছিলেন। মোটর বাইক করে বাড়ির কাছাকাছি চলে আসেন সঞ্জিতবাবু। সেই সময়ই অন্য একটি বাইকে করে দুজন যুবক তাঁর বাইকের কাছাকাছি চলে আসে। তারা স্বর্ণ ব্যবসায়ীর বাইককে ধাক্কা মেরে তাঁকে রাস্তায় ফেলে দেয়। এরপর ওই যুবকরা তাঁর হাত থেকে দোকানের ব্যাগটি কেড়ে নেয়। দুপক্ষের মধ্যে তা নিয়ে ধস্তাধস্তিও হয়েছে। এরপর ব্যাগ হাতিয়ে ওই ছিনতাইবাজরা সেখান থেকে পালিয়ে গেছে। ব্যবসায়ী আহত হয়ে বাড়ি ফিরে যান। তিনি সোনারপুর থানায় এই ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেছেন।

No comments:

Post a Comment

Post Top Ad