প্রাকৃতিক মহিমা: কাল স্বস্তি, আজ প্রখর তাপ! মৃত প্রৌঢ়া - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 27 April 2018

প্রাকৃতিক মহিমা: কাল স্বস্তি, আজ প্রখর তাপ! মৃত প্রৌঢ়া



গৌরব দেবনাথ: ২৪ ঘন্টাও পার হয়নি, বৃহস্পতিবার প্রবল ঝড় বৃষ্টি। আর শুক্রবার সূর্যের প্রখর তেজ। সেই তেজে অসুস্থ বৃদ্ধা। স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসলে মৃত বলে ঘোষনা। ঘটনাটি হাবড়া বানিপুর স্টেট ব্যাঙ্কের সামনে। স্থানীয় যুবকরা দেখেন ব্যাঙ্কের থেকে বেড়িয়ে এক মহিলা হেটে যাওয়ার সময় হঠাৎ রাস্তায় পড়ে যায় অসুস্থ হয়ে। সাথে সাথে হাবড়া হাসপাতালে নিয়ে আসে ওই বৃদ্ধাকে। ডাক্তার মৃত বলে ঘোষনা করে।
জানা গেছে, মৃত বৃদ্ধার বাড়ি পৃথিবা পঞ্চায়েতের  নতুনহাট এলাকায় নাম শঙ্করি দাস ৬৬।  পরিবার সূত্রে জানা গেছে ব্যাঙ্কের কাজে তিনি বাড়ি থেকে বেড়িয়ে ছিলেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

No comments:

Post a Comment

Post Top Ad