ব্রেকিং: বিজেপি প্রার্থী অপহরণ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 27 April 2018

ব্রেকিং: বিজেপি প্রার্থী অপহরণ!




 গোপালনগর পাল্লা পূর্ব পাড়া এলাকায় শুক্রবার সকালে বিজেপি প্রার্থী অপহরণ।  অভিযোগের তীর তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে।জানা যায়, উত্তর ২৪ পরগানার কোঁকিলপুর নিমপাড়ার কৃষ্ণনেন্দু সর্দার, দিন দশেক আগে  গোপালনগর পাল্লা পূর্ব পাড়ার আদুরি তাঁরীর বাড়িতে বেড়াতে আসে।

আদুরি তাঁতীর অভিযোগ, শুক্রবার সকাল ১০টা নাগাত WB 26 T 2917 নাম্বারের একটি মারুতী গাড়ি করে, তপন সরকার, লতিকা ঠাকুর, পরিমল বিশ্বাস, ভোলা, ও কৃষ্ণপদ সর্দার ঘরে ঢুকে কৃষ্ণনেন্দু কে অকথ্য ভাষায় গালিগালাজ ও এলোপাথাড়ি চড় কিল,ঘুষি, লাথি,মেরে ঘর থেকে বাইরে বার করে আনে, আদুরির আরো অভিযোগ তার নাবালিকা কন্যা বাঁধা দিতে গেলে ভোলা আমার কন্যাকে প্রাণে মারার হুমকি দিয়ে কৃষ্ণনেন্দুকে জোর পূর্বক গাড়িতে তুলে নেয়। ও কৃষ্ণপদ সর্দার যাবার সময় হুমকি দিয়ে যায় কৃষ্ণনেন্দুকে প্রানে মেরে ফেলবে। এই ঘটনায় আতঙ্কে গোটা পরিবার। সোমবারই আদুরি তাঁতী গোপালনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। তদন্তে গোপালনগর থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad