রোগী মৃত্যু নিয়ে ধুন্ধুমার হাসপাতাল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 18 April 2018

রোগী মৃত্যু নিয়ে ধুন্ধুমার হাসপাতাল




মৃন্ময় নস্কর: দক্ষিন চব্বিশ পরগনার বাসন্তী থানার চরাবিদ্যার একটি নার্সিংহোমে সকালে প্রসব যন্ত্রণা নিয়ে বুধবার বছর উনিশের মারুলি বিবি ভত্তি হয়।  তার বাড়ি স্থানীয় এলাকায় তবে দুপুরে নার্সিংহোম কর্তৃপক্ষ জানায় যে মা ও তার গর্ভের বাচ্চা দুজনেই মারা গিয়েছে।যা শুনে বাড়ির লোকেরা উত্তেজিত হয়ে পরে ও গ্রামের বাড়িতে খবর দেয়।
সাথে সাথে কয়েকশ গ্রামবাসী আসে ও ভাঙচুর শুরু করে দেয়। নার্সিংহোম কর্তৃপক্ষের গাফিলতিতেই গর্ভের বাচ্চা ও মা দুজনের মৃত্যু হয়েছে বলে দাবি করে। ঘটনা স্থলে বাসন্তী থানার বিশাল পুলিশ বাহিনী আসে। যদিও পুলিশ আসার আগেই অভিযুক্ত ডাক্তার ও মালিক সকলেই পালিয়ে যায়। এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় মোতায়েন আছে বাসন্তী থানার পুলিশ । সন্ধ্যে বেলায় বাসন্তী থানার পুলিশ অবৈধ  নাসিং হোমটি বন্ধ করে দেয়।

No comments:

Post a Comment

Post Top Ad