ব্রেকিং: মনোনয়ন না তুললে বলি দেওয়া হবে! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 18 April 2018

ব্রেকিং: মনোনয়ন না তুললে বলি দেওয়া হবে!



স্নেহা চক্রবর্তী, বীরভূম: মনোনয়ন তুলতে হবে । না হলে বলি দেওয়া হবে । এমনি হুমকি দিলো বিজেপি প্রার্থী মলুক কুমার বসুকে । অভিযোগ তৃনমুল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে  । এই ঘটনায় মল্লারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই বিজেপি প্রাথী ।

 জানাগিয়েছে, বীরভূমের ময়ূরেশ্বর ১ব্লকের দক্ষিনগ্রাম পঞ্চায়েত এর পাহানা  সংসদের  বিজেপি  প্রার্থী মলুক কুমার বসু । সোমবার এলাকায় ঝড় হয়েছিলো ।মলুক বাবু  মঙ্গলবার গ্রামে  ক্ষতিগ্রস্ত এলাকায় যায় । সেই সময় তৃনমুল কংগ্রেসের কর্মী শৈলেন দলুই রঞ্জিত দলুই তাকে হুমকি দেয় বলে অভিযোগ। কেনো গ্রামে  এসেছে মলুক কুমার বসু । ওরা আরো ভেবেছে বিজেপি প্রাথী  বাড়ি বাড়ি প্রচার করছে । প্রচার করা যাবে না বলে  ওই বিজেপি প্রার্থীকে  হুমকি দেয় । সেই সময় ওরা মলুক বাবুকে  মারধর করে পোলে বেঁধে রাখে ও   মনোনয়ন প্রত্যাহারের দাবি জানায় । রাজি না হলে ওরা মলুক বাবুকে টানতে টানতে স্থানীয় মন্দিরে নিয়ে যায় বলি দেওয়ার জন্য । মলুক বাবুর চিৎকারে আশপাশ এলাকা থেকে গ্রামবাসীরা চলে আসে । স্থানীয়দের বাঁধায় মলুক বাবুকে রেখে পালিয়ে যায় শৈলেন দ্লুই রঞ্জিত দলুই সহ অনান্যরা। বুধবার  দুপুরে তাদের বিরুদ্ধে মল্লারপুর থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি প্রার্থী মলুক কুমার বসু । তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান মলুক বাবু । যদিও এই ঘটনায় এখনো কেই গ্রেফতার হয়নি বলে দাবি মল্লারপুর থানার পুলিশ ।

No comments:

Post a Comment

Post Top Ad