রাজনৈতিক সংঘর্ষে বলি নিরীহ প্রাণের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 27 April 2018

রাজনৈতিক সংঘর্ষে বলি নিরীহ প্রাণের




মৃন্ময় নস্কর, জয়নগর : জয়নগর থানার  চালতাবেড়িয়া গ্রামপঞ্চায়েতের ২৩৪নং বুথের তৃণমূল কংগ্রেস প্রার্থী সাইফুল লস্করের সমর্থনে এলাকার তৃণমূল কর্মী নুরো গাজী নির্বাচনের প্রচার থেকে দেওয়াল লিখন সব রকমের কাজ কর্ম করছিল ।

অভিযোগ , ওই বুথের তৃণমূল সমর্থিত নির্দল প্রার্থী নূরোকে তৃনমূলের হয়ে কাজ না করার জন্য হুমকি দেয় , এবং তার কথা না শোনায় শুক্রবার হঠাৎই আগ্নেয়াস্ত্র সহ একদল দুস্কৃতিকারী নুরোর বাড়ি ঘিরে ধরে ও নূরোকে লক্ষ্য করে গুলি চালায় । সেই সময় নুরোর পুত্রবধূ আসমা গাজী ভাত খাচ্ছিল । দুস্কৃতিকারীদের গুলি লক্ষভ্রষ্ট হয়ে আসমার বুকে লাগে, সাথে সাথে ঘটনাস্থলেই প্রান হারায় আসমা গাজী । এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায় । খবর পেয়ে জয়নগর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । কি কারনে কারা এই খুন করলো তা খতিয়ে দেখছে পুলিশ ।

No comments:

Post a Comment

Post Top Ad