পথ দুর্ঘটনায় মৃত গৃহবধূ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 19 April 2018

পথ দুর্ঘটনায় মৃত গৃহবধূ



সাহেব মজুমদার,  মেদিনীপুরঃপথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক গৃহবধূর।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মেদিনীপুর শহরের প্রবেশ পথে কাঁসাই নদীর ব্রীজের উপর ।

জানা গেছে,  মেদিনীপুর শহরের বাসিন্দা সুনিল সাউ সস্ত্রীক স্কুটিতে চেপে খড়্গপুর শহরে কাজ করে মেদিনীপুরে ফিরে যাওয়ার সময় কাঁসাই নদীর ব্রীজের উপর বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে তার মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনাস্থলেই স্ত্রী  কাঞ্চন সাউ মারা যান, গুরুতর আহত অবস্থায় সুনিল সাউ কে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায়  ৬০ নং জাতীয় সড়কে  কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে।

No comments:

Post a Comment

Post Top Ad