মৃন্ময় নস্করঃ মৃত গরুর দেহ ভাগাড়ে ফেলে দেওয়ার পর সেগুলো সুন্দর করে পরিষ্কার করে,ছোটো ছোটো পিস করে কলকাতার বিভিন্ন হোটেলে যোগান দিত এমন একটি গ্রুপের সদস্যদের হাতেনাতে ধরে ফেলে বজবজ এর ময়লা ডিপোর স্থানীয় লোকজন। যদিও ২ মূল পাণ্ডা নিমাই এবং সানি পালাতে সক্ষম হলেও ধরা পরে যায় ট্যাক্সি সমেত ড্রাইভার মিলসেল শ্যামলালএবং বজ বজ পুরসভার কর্মী রাজা মল্লিক। রাজাই ভাগাড়ে ফেলে যাওয়া মৃত পশুর খবর দিত নিমাই বা সানিকে।ওই দুই জন ভাগাড়ে এসে সেগুলিকে কেটে রেডি করত।শ্যামলালের মাধ্যমে আগে থেকে ঠিক করা হোটেলে পৌঁছে যেত মাংস।
এই খবর জানতে পেরে উত্তেজিত জনতা গাড়ি ভাঙচুর করে ও অভিযুক্তকে মারধর করে বজবজ থানার হাতে তুলে দেয়।পাশাপাশি অভিযুক্তরা অপরাধের কথা স্বীকার করেছে।


No comments:
Post a Comment