জামুড়িয়ায় উদ্ধার দেহ! খুন নাকি দুর্ঘটনা? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 7 April 2018

জামুড়িয়ায় উদ্ধার দেহ! খুন নাকি দুর্ঘটনা?



আসানসোলঃ  শনিবার গভীর রাতে জামুড়িয়া অঞ্চলে এক যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। জানা যায়, দেহটি ঝাড়খন্ডে বসবাসকারী ফিরোজ আনসারি(৩২) নামের এক যুবকের৷ফিরোজ পেশায় দিন মজুর ছিল বলে জানা গেছে৷জীবিকা সূত্রে ফিরোজ জামুড়িয়া অঞ্চলে থাকতো৷
ফিরোজের পরিবার হিসেবে গিরিডিতে স্ত্রী ও চার শিশু সন্তান রয়েছে বলে খবর৷পুলিশ গভীর রাতে দেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসে৷ফিরোজের মাথার পিছন দিকে আঘাতের চিহ্ন রয়েছে৷ তবে ঘটনাটি নিছকই পথ দুর্ঘটনা নাকি অন্য কিছু রহস্য আছে তার তদন্তে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad