মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: একাকী থাকা মহিলার বাড়িতে চুরি। চুরি করতে এসে গৃহকর্ত্রীকে অচৈতন্য করে লুঠপাট দুষ্কৃতীদের। জানা যায়, একাকী মহিলা ফ্ল্যাটে থাকার সুযোগ নিয়ে সেলসম্যানের পরিচয় দিয়ে এক যুবক যুবতী ফ্ল্যাট এর মধ্যে ঢুকে মহিলাকে ক্লোরোফর্ম দিয়ে অচৈতন্য করে দুটি ঘরে ব্যাপক লুটপাট চালিয়ে নগদ ত্রিশ হাজার টাকা ও কিছু সোনার গয়না নিয়ে চম্পট দেয়। ঘটনাটি ঘটে সোনারপুর থানার মানিকপুর শ্যামলী অ্যাপার্টমেন্টে।
পরে স্থানীয় লোকজন মহিলাকে নার্সিংহোমে নিয়ে যায়। মহিলার নাম মানস দাশগুপ্ত। পরিবারের অভিযোগের ভিত্তিতে সোনারপুর থানার পুলিশ ঘটনাটির তদন্ত করে দেখছে কে বা কারা জড়িত। পুলিশের অনুমান এই ঘটনার পিছনে পরিবার এর কেউ জড়িত থাকতে পারে।

No comments:
Post a Comment