শনিবার বিকেলে আচমকা ঝড়ে দল ছুট হয়ে পরে একটি হনুমান । তার পরে রাতে অশোকনগর দুই নম্বর ওয়ার্ডের বনবনিয়া এলাকায় আহত অবস্থায় ঘুরতে দেখে এলাকার লোকজন।
রবিবার সকালে মানিক সরকারের ঘরে ডুকে পরে আহত হনুমানটি। হনুমানের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখে মুখ ঘোরাতে পারেননি পেশায় ভ্যান চালক মানিক মালাকার। সাথে সাথে নিজের ভ্যানে করে পশু হাসপাতালে নিয়ে গিয়ে চিকিত্সা করিয়ে আনে। তারপরে বাড়িতে এনে নিজের হাতে করে দুধ খাইয়ে দিয়ে সুস্থ করে তোলার চেষ্টা করছে।
মানিক বাবু অশোকনগর থানার সাথে যোগাযোগ করে বনদপ্তরের নাম্বার নেওয়ার চেষ্টা করেছিল তবে পুলিশ তাকে সাহায্য করেনি বলে অভিযোগ করে। তাই তিনি নিজের বাড়িতে নিয়ে এসে হনুমানটির চিকিৎসার ব্যবস্থা করে। মানিক বাবুর কাজে খুশি এলাকার লোকজন। এবং তারাও পাশে থাকবে বলে জানায় সংবাদ মাধ্যমকে।

No comments:
Post a Comment