গৃহবধূর গায়ে আগুন... খুন নাকি আত্মহত্যা? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 22 April 2018

গৃহবধূর গায়ে আগুন... খুন নাকি আত্মহত্যা?



মৃন্ময় নস্করঃ গৃহবধূ গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী। বুলটি লস্কর  ২৭ বছর বয়সের এক গৃহবধূ রবিবার সকালে নিজের বাড়িতে গায়ে আগুন লাগিয়ে  আত্মহত্যা করে। ঘটনাটি বাসন্তী থানার ৯ নম্বর সোনাখালী গ্রামের ।তার স্বামীর অভিযোগ যে, স্বামীর ভোগনীপতি বুলটির ছেলেকে আটকে রেখে বুলটি কাছে থেকে দাবী করে ১৫০০০  টাকা দিতে হবে কারণ যেহেতু তার ছেলেকে ৫ থেকে ৬ মাস ধরে মানুষ করেছে। সেই টাকা দিতে না পাড়ায় স্বামী স্ত্রী মধ্যে অশান্তি বাঁধে। এরপর স্বামী বাথরুম থেকে ফিরে দেখে তার স্ত্রী ঘরে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা চেষ্টা করে। এরপর অগ্নিদগ্ধ গৃহবধূকে নিয়ে প্রথমে বাসন্তী ব্লক হাসপাতালে, পরে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে হাসপাতালের চিকিৎসক চিকিত্সা করার ২ ঘন্টা পর মারা যায়। চিকিৎসক এর বক্তব্য মহিলাটির শরীরের ৯০%পুড়ে যায় যার কারণে তার মৃত্যু হয়। পরিবারের থেকে অভিযোগ না করলেও ক্যানিং থানার পুলিশ দেহটিকে ময়না তদন্তে পাঠায়।

No comments:

Post a Comment

Post Top Ad