কলকাতার পর এবার হুগলিতে ভাগাড়ের মাংসের আতঙ্ক! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 28 April 2018

কলকাতার পর এবার হুগলিতে ভাগাড়ের মাংসের আতঙ্ক!


এবার ভাগাড়ের পচা মাংস নিয়ে আতঙ্ক ছড়াল হুগলির ভদ্রেশ্বরে। শুক্রবার ভদ্রেশ্বর সুভাষ ময়দান এলাকায় ভাগাড়ের মাংস পাচার করার সময় এলাকাবাসীর হাতে ধরা পড়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়াল। এদিন ঘটনাটি চাউর হতেই তীব্র প্রতিক্রীয়া সৃষ্টি হয়েছে হুগলি জেলা জুরে।
 ভদ্রেশ্বর থানার সুভাষ ময়দান এলাকায় পুরসভার একটি ভাগাড় রয়েছে। সেখানে পুরসভার ময়লা সহ ওই এলাকার মরা পশুদের ফেলে আসা হত বলে খবর। ভাগারে মরা পশু পড়লেই সেই মরা পশুকে কেটে তার শরীর থেকে চামরা আলাদা করে নিয়ে নেওয়া হত। পাশাপাশি ওই মাংস ছোট ছোট পিস করে বিভিন্ন জায়গায় পাচার করে দেওয়া হত বলে অভিযোগ। এই ঘটনাটি জানাজানি হতেই ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভাগাড়ের এক কর্মী সাংবাদিকদের জানিয়েছেন, এই ভাগাড়ের টেন্ডার নিয়ে মরা পশুর শরীর থেকে তারা ছাল ছাড়িয়ে নিয়ে নিতেন। পাশাপাশি ওই পশুর মাংস নৈহাটিতে মাছের খাবারের জন্যে পাঠিয়ে দিতেন।
এই বিষয়ে ভদ্রেশ্বর পুরসভার পুরপ্রধান প্রলয় চক্রবর্তী বলেন, এই ধরনের কোনও ঘটনার অভিযোগ আমাদের কাছে আসেনি। পাশাপাশি ভাগাড়ের টেন্ডার দেওয়ার বিষয়টি ট্রাডিশনাল বিষয়। যদি এমন কোনও আইন হয় কলকাতা পুরসভা এই টেন্ডার বাতিল করতে নির্দেশ দেয়। তবে সোমবারই তাদের ডেকে আমরা টেন্ডার বাতিল করার ব্যবস্থা করব।
যদিও পুলিশ জানিয়েছেন, ভাগাড় সংক্রান্ত কোনও অভিযোগ থানায় কেউ করেননি। তবে ভাগাড়ের পচা মাংস কান্ডের বিষয়টির দিকে তাদের নজর রয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

No comments:

Post a Comment

Post Top Ad