উন্নয়নের সঙ্গী: মনোনয়ন প্রত্যাহার না করেই শাসকদলে যোগ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 29 April 2018

উন্নয়নের সঙ্গী: মনোনয়ন প্রত্যাহার না করেই শাসকদলে যোগ!



চাঁদনী, পূর্ব মেদিনীপুর: মনোনয়ন প্রত্যাহার না করেই তৃণমূলে যোগদান করলেন এক বিজেপি প্রার্থী। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার শান্তিপুর এক নং গ্রাম পঞ্চায়েত শান্তিপুর  গ্রামের মিনা ভৌমিক, স্বামী রবীন্দ্রনাথ ভৌমিক। মিনা ভৌমিক শান্তিপুর এক নং গ্রাম পঞ্চায়েতের ১৩ নং আসন গুলুরিয়া গ্রামে বিজেপি প্রার্থী হয়ে ছিলেন শনিবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ছিল এবং সময় নির্ধারিত সময় ছিল বিকেল তিনটে পর্যন্ত। কিন্তু বিজেপি প্রার্থী মিনা ভৌমিক এলাকার টিএমসি জয়ী প্রার্থী শেখ সেলিম আলীর কাছে গিয়ে উন্নয়নের সঙ্গী হতে তিনি আর বিজেপি প্রার্থী থাকতে চাইছেন।

তাই তিনি তৃনমূল কংগ্রেসে যোগ দিলেন ও তিনি বুথের লিফলেট দিয়ে ঘোষণা করবেন তিনি ওই বুথের বিজেপি প্রার্থী থাকবেন না, তিনি তৃনমূল দলের সঙ্গে থেকে উন্নয়নের সঙ্গী হতে চান। আর ওই বিজেপি প্রার্থী মিনা ভৌমিকের হাতে দলীয় পতাকা তুলে দিলেন শেখ সেলিম আলী মহাশয়। বিজেপি প্রার্থীকে তৃণমূল দলে নিলেন। তৃণমূল দলের হয়েও প্রচারে নামাবেন। তবে মিনা ভৌমিক সহ তার পরিবার আগে তৃণমূল করতেন দলের কিছু নেতা কর্মীর কাজে অসন্তুষ্ট হয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে বিজেপি প্রার্থী হয়েছিলেন। তবে তিনি নিজের ভুল বুঝতে পেরে আবার তৃণমূলে যোগ দিলেন।

No comments:

Post a Comment

Post Top Ad