পড়ুন মহিলার নামে ভুয়ো পুরুষ ডাক্তারের কান্ড - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 30 April 2018

পড়ুন মহিলার নামে ভুয়ো পুরুষ ডাক্তারের কান্ড



স্নেহা চক্রবর্তী, বীরভূম: দুটো মোবাইল আর কয়েক লক্ষ টাকার চিকিৎসার  সামগ্রী ও নগদ টাকা নিয়ে চম্পট দিল এক ভুয়ো চিকিৎসক এমনটাই  অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের।



ভুয়ো ওই চিকিৎসকের নাম ডক্টর  প্রচেতা চক্রবর্তী । এমনি চাঞ্চল্যকর  ঘটনা ঘটেছে বীরভূমের সিউরির  এক বেসরকারি হাসপাতালে । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সিউরি শহরে এক বেসরকারী হাসপাতালে এক জন চিকিৎসকের জন্য দুর্গাপুর এক মেডিকেল  সংস্থার কাছে আবেদন করে ওই হাসপাতাল কর্তৃপক্ষ। সেই মতো কয়েকদিন আগে ওই সংস্থা একজন চিকিৎসককে  সিউরির  ওই বেসরকারী হাসপাতালে পাঠায় । হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তার যোগ্যতার সমস্ত সার্টিফিকেটের জেরক্স জমা দেয় ।  সমস্ত সার্টিফিকেট  ও তার  রেজিস্ট্রি নম্বর দেখ তাকে মাসিক এক লক্ষ আশি হাজার টাকার বিনিময়ে চাকরিতে বহাল করেন । ওই দিন থেকেই তিনি রুগী দেখতে শুরু করেন । কিন্তু তার রুগী দেখা নিয়ে হাসপাতালে অন্যান্য চিকিৎসকের সন্দেহ হয় । এর মধ্যে  ওই চিকিৎসক   হাসপাতাল থেকে নগদ প্রায় ছ' হাজার টাকা নেয় তার হাত  খরচের জন্য । কিন্তু তার রেজিস্ট্রি নম্বর দেখা যায় প্রচেতা চক্রবর্তী যার বাড়ি কোলকাতায় । হাসপাতাল কর্তপক্ষের সন্দেহ হওয়ায় তার  আসল সার্টিফিকেট দেখাবার কথা বলেন । সেই মতো কয়েক ঘন্টা চিকিৎসা করার পর তিনি বেশ কিছু চিকিৎসার সামগ্রী নিয়ে  বেরিয়ে যান বলে অভিযোগ ।যার মূল্য প্রায় সাত লক্ষ টাকা ।  যাওয়ার সময় হাসপাতালের কাছে একটা মোবাইলের দোকানে ঢোকেন । সেখানে হাসপাতালের চিকিৎসকের পরিচয় দিয়ে নগদ টাকা না থাকায় চেক মারফত প্রায় আশি হাজার টাকার দুটি মোবাইল নিয়ে চম্পট দেয় । দুদিন পর ওই চেক  ভাঙ্গাতে গেলে দেখা যায় ওই অ্যাকাউন্টে কোন টাকা নেই । ওই চেক অন্য জনের চেক বলে ব্যাঙ্ক মারফত জানতে পারে ওই দোকান মালিক  ।এতেই আরো সন্দেহ হয় যে ওই চিকিৎসক আসলে ভুয়ো । এর পরেই সিউরি থানায় ওই ভুয়ো চিকিৎসকের নামে অভিযোগ করেন হাসপাতাল কর্তৃপক্ষ ও ওই মোবাইলের দোকান মালিক । সিউরি থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করেছেন । হাসপাতাল কর্তৃপক্ষের দাবি সঠিক সময় ধরা গিয়েছে , তা নাহলে হয়তো কোনও রোগীকে ভুয়ো চিকিৎসকের হাতে পারে প্রান যেত । এই ঘটনার পর সতর্ক হাসপাতাল কর্তৃপক্ষ।

No comments:

Post a Comment

Post Top Ad