মৃন্ময় নস্করঃ পলিজমে নাব্যতা কমে যাওয়ার নদীর চরে আটকে গেল যাত্রীবাহী দুই ভেসেল। এরফলে চরম দুর্ভোগে পড়ে তীর্থযাত্রী সহ নিত্য যাত্রীরা। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের মুড়িগঙ্গা নদীতে।
সোমবার দুপুরে বেলা ১২টা ৩০ নাগাদ কাকদ্বীপের মুড়ি গঙ্গা নদীতে লড নং,৮ হইতে ৪ নং জেটী থেকে একটি ভেসেল ছেড়ে যাওয়ার সময় এবং অপরদিকে গঙ্গাসাগরের কচুবেড়িয়া থেকে আর একটি ভেসেল লড ৮ নং জেটিঘাটার দিকে আসচ্ছিল। তখনই কাকদ্বীপের মুড়িগঙ্গা নদীতে ৪ নং জেটির কাছাকাছি হঠাৎ ভাটা পরে যাওয়ায় দুটি ভেসেল মুখোমুখি আটকে পরে যায়। এরফলে চরম সংকটের মধ্যে তীর্থ যাত্রী ও দৈনন্দিন পারাপার যাত্রীরা। ওই ভেসেলের মধ্যে আটকে পড়া দু থেকে তিন ঘন্টা ধরে যাত্রীরা প্রশাসনের কাছে সাহায্যের জন্য যোগাযোগ করলেও তারা কোনো ভাবেই সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি | উল্লেখ্য ওই দুটি ভেসেলের মধ্যে প্রায় সহস্রাধি যাত্রী ছিলো | তার মধ্যে কয়েকজন যাত্রী অসুস্থ ছিল। তারা এই সময় প্রয়োজনীয় পানীয় জলও পায়নি। এখন এদের জোয়ারের জলই ভরসা।


No comments:
Post a Comment