মৃন্ময় নস্করঃ তৃণমূল কর্মীদের মারধর আহত ১৫ জন।অভিযোগ বিজেপির কর্মীদের বিরুদ্ধে।শনিবার ছোটমোল্লা খালী সুন্দর বন কোষ্টাল থানা আমতলী অঞ্চলের আড়িপাড়া গ্রামে রাতে তৃণমূলের সভা থেকে বাড়ি ফিরছিল ১৫০ জন কর্মী।জানা গিয়েছে, আড়িপাড়া কছে বিজেপি কর্মীরা লাঠি,বন্দুক,রড ও বোম নিয়ে আমাদের উপর আক্রমণ করে।শাসকদলের ১৫জন কর্মী আহত হন।আহতদের প্রথমে ছোটমোল্লা খালী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আনা হয় সেখানে প্রাথমিক চিকিৎসার পরে নয় জনকে ছেড়ে দেওয়া হয়।বাকি ছয় জনের মধ্যে চার জনকে কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় আরও দুজনকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনায় বিজেপির দক্ষিন ২৪ পরগনার বিজেপির সাধারণ সম্পাদক প্রতিশ্রুতি দেবনাথ জানান, তৃণমূলের এক নেতা সুকুমার বর বিজেপিতে যোগদান করেছেন সেই জন্য তৃনমূল কর্মীরা আমাদের বিজেপি কর্মীদের মারধোর করতে যায়। গ্রামের লোক জন তার প্রতিহত করেছে।আমরা কাউকে মারিনি।এই ঘটনায় পুলিশ সাত বিজেপি কর্মী গ্রেপ্তার করে কোটে পাঠিয়েছে।
এই ঘটনায় গোসাবার বিধায়ক জয়ন্ত নস্কর জানান, আমাদের মহিলা সমিতির একটা সভা চলচ্ছিল সেই সময় হঠ্যত বিজেপি কর্মীরা এসে আমাদের কর্মীদের উপর বোম,বন্দুক নিয়ে হামলা করে এতে আমাদের প্রায় ছয় থেকে সাত জন কর্মী আহত হন।




No comments:
Post a Comment