আসানসোল শিল্পাঞ্চলে চড়ক বা গাজন পূজার পর ধর্মরাজের পূজা মহা ধূমধাম সহকারে পালন করা হয়।আসানসোল শিল্পাঞ্চলের ডামড়া এলাকায় ধর্মরাজের পূজো প্রসিদ্ধ।গ্রামবাসীদের বক্তব্য অনুযায়ী বিগত ৫৪৫ বছর ধরে চলে আসছে এই পূজো,শুধু আসানসোলবাসী নয় আশেপাশের শহর থেকে অনেক পূণ্যার্থী অংশগ্রহন করতে আসেন।
আজ সকাল থেকে গ্রামে উৎসবের আবহাওয়া, ১০৮ জন পূরোহিতের মন্ত্রোচ্চারনের আওয়াজে সমগ্র গ্রামের পরিবেশ এক অনন্য মাত্রা এনে দিয়েছে।ভক্তবৃন্দের দল ধর্মরাজ মন্দির ঘিরে পূজো স্থানে বসে মন্ত্র উচ্চারন করছে,চারিদিকে গ্রামের কচিকাচা থেকে শুরু প্রবীন,প্রবীনারা উৎসবের আনন্দে মসগুল।


No comments:
Post a Comment