প্রাক্তন বিধায়ককে প্রকাশ্যে মারধর মুখে লাগানো হল কালি! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 7 April 2018

প্রাক্তন বিধায়ককে প্রকাশ্যে মারধর মুখে লাগানো হল কালি!



মনোনয়ন তোলাকে কেন্দ্র করে বেশ কয়েক দিন ধরেই উত্তপ্ত আরামবাগ। শনিবার মনোনয়ন জমা দিতে এসে ফের উত্তপ্ত হয়ে উঠল আরামবাগ এসডিও অফিস চত্তর। এদিন ফরয়ার্ড ব্লকের প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ কারক সহ ফরয়ার্ড ব্লকের মহিলা কর্মীদের বেধরক মারধরের অভিযোগ ওঠে তৃণমূল আশ্রীত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এদিন জেলা পরিষদের আসনে মনোনয়ন জমা দিতে যান প্রাক্তন বিধায়ক। সঙ্গে ছিলেন চারজন মহিলা প্রার্থী ও গোঘাটের প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ কারক। আক্রান্ত মহিলা  প্রার্থীরা হলেন মিঠু কারক, ঝনা কারক,‌ রিনা কারক। এদিন  এসডিও অফিস চত্তরে তাদের বেধরক মারধর করে মুখে কালি মাখিয়ে দেবার অভিযোগ ওঠে। পাশাপাশি দলের মহিলা কর্মীদের চুলে মুঠি ধরে রাস্তায় ফেলে মারধোরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। যদিও গোটা ঘটনাটি অস্বীকার করেন তৃণমূলের স্থানীয় নেতারা।

No comments:

Post a Comment

Post Top Ad