বিজেপি প্রার্থীদের নমিনেশনে বাঁধা ও মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রীত দুষ্কৃতিদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগণা জেলার ডায়মন্ড হারবারে।
জানা গেছে, শুক্রবার ফলতার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রার্থী কৃষ্ণেন্দু পাড়ুই ও ডায়মন্ড হারবার মন্ডল টাউনের বিজেপি সভাপতি দেবাংশু পান্ডা সহ বিজেপি সর্মথকরা মনোনয়ন পত্র জমা দিতে আসলে তাদের ঢুকতে বাঁধা দেওয়া হয় বলে অভিযোগ করে ডায়মন্ড হারবার থানার পুলিশ ও র্যাফের বিরুদ্ধে।পাশাপাশি মারধরের অভিযোগ তৃনমূল আশ্রীত দুষ্কৃতিদের বিরুদ্ধে। পুলিশের সহযোগে মারধর করা হয় বলে দাবী। পাশাপাশি এদিন আক্রান্তদের দেখতে আসেন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ দাস।

No comments:
Post a Comment