নমিনেশনের প্রথম দিনই সন্ত্রাস শুরু সুতাহাটায়! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 2 April 2018

নমিনেশনের প্রথম দিনই সন্ত্রাস শুরু সুতাহাটায়!



চাঁদনী, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার পঞ্চায়েত নির্বাচনে নমিনেশনের প্রথম দিন সন্ত্রাস শুরু পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটায়,অপহরণ বিজেপির প্রার্থী। সোমবার সকাল থেকেই সুতাহাটা ব্লকে নমিনেশান শুরুর সময় গোবিন্দপুর গ্রামের ২২ নং বুথের বিজেপি প্রার্থী পদের জন্য নমিনেশান করতে যাওয়া সরস্বতী মালকে অপহরন করে বলে অভিযোগ।

প্রায় দুঘন্টা আটকে রাখার পর তার কাগজ পত্র নিয়ে ছেড়ে দেয়। পাশাপাশি রাজনগর গ্রামের ৫২ ও ৫৩ নং বুথের সৌমিত্র গুচ্ছাইতকে মারধর  ব্লক অফিস থেকে বের করে দেওয়ার অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে।  হলদিয়া বিধানসভার সিপিএমের বিধায়ক তাপসী মন্ডল সিপিএম প্রার্থীদের নিয়ে নমিনেশান করতে এলে অভিযোগ তৃনমূল আশ্রিত দুষ্কৃতিরা তাঁর সংগে অশ্লীল আচরন করে বাকবিতণ্ডা চলে বেশ কিছুক্ষণ। নমিনেশনের প্রথম দিনই এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভোটের দিন কি পরিস্থিতি তৈরি হবে তা নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

No comments:

Post a Comment

Post Top Ad