মামাবাড়িই স্বর্গপথ ভাগ্নের! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 2 April 2018

মামাবাড়িই স্বর্গপথ ভাগ্নের!



মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত ভাগ্নে। জানা যায়, ক্যানিংয়ে কলেজ মোড়ের কাছে মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল ভাগ্নে।সোমবার সকালে মামা প্রবীর মুখোপাধ্যায়ের বাড়িতে দেওয়াল চাপা পড়ে। তার মামা দেখতে পেলে লোক জনকে ডেকে সরিয়ে তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে।চিকিৎসক কিছুক্ষণ দেখা পর মৃত বলে ঘোষণা করেন।মৃত ছাত্রের নাম প্রতীক চক্রবর্তী, বয়স ১৬, ক্যানিং ডেভিড সেশুন হাই স্কুলের ছাত্র।বাড়ি ক্যানিংয়ে ১নং দীঘির পাড় অঞ্চলের গার্লস স্কুল পাড়ায়।

এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। আরও জানা গিয়েছে, প্রতীক বাবা, মায়ের একমাত্র ছেলে, তার এইভাবে অকালপ্রয়াণে বাকরুদ্ধ বাবা-মা।

No comments:

Post a Comment

Post Top Ad